ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

রোববার সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ ঘোষণা

ads

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারাদেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।


শনিবার (২৯ নভেম্বর) রাতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর পক্ষে মিজানুর রহমান সোহেলের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।একই সঙ্গে একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে ন্যায্য করনীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।


এমবিসিবির ঘোষণা অনুযায়ী, রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page